• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর, উত্তেজনা সাতক্ষীরায়

জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে গুলিতে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনায় পাঁচ বনকর্মী আহত হয়েছেন।

সোমবার (১৮ মে) বিকেলে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও পাশের স্টেশন অফিসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বনকর্মী তপন, মেজবাহ, ফারুক, এখলাছুর ও ফায়জুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নিহত জেলে আমিনুর রহমান গাজীর মরদেহ নিয়ে শত শত মানুষ লাঠিসোঁটা হাতে বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ অফিস ও বুড়িগোয়ালিনী স্টেশন অফিসে হামলা চালায়। এ সময় তারা বনবিভাগের কর্মীদের খুঁজে খুঁজে মারধর করেন এবং অফিস ভবন ও ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আহত বনকর্মীদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বনবিভাগের অফিসের সামনেই নিহত জেলে আমিনুরের মরদেহ রাখা ছিল।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীব ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। ইতোমধ্যে আমাদের পাঁচজন আহত হয়েছেন। অফিস ও অফিসের ভেতরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category