• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বছরের শুরুর দিকের বৃষ্টিতে ভিজলে কি অসুখ হতে পারে, বিজ্ঞান কী বলে

নিজস্ব প্রতিবেদক / ৮৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লাগবে—এ ধারণা আসলে ঠিক নয়। কারণ, বৃষ্টির পানিতে সাধারণত জীবাণু বা ভাইরাস থাকে না।

তবে দীর্ঘ সময় শরীর বা জামাকাপড় ভেজা থাকলে দেহের তাপমাত্রা কমে যেতে পারে। শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে দুর্বল করে দিতে পারে এই কম তাপমাত্রা। ফলে অসুখ হতে পারে।

গবেষকেরা বরং বলছেন—

  • প্রচণ্ড খরতাপের পর বৃষ্টি পরিবেশের দূষণ কমায়, বাতাসের জীবাণু পরিষ্কার করে।
  • বৃষ্টিতে ভেজা আমাদের স্ট্রেস বা মানসিক চাপ দূর করতে সাহায্য করে, মুড ভালো রাখে, আনন্দ দেয়।
  • বৃষ্টির ফোঁটা পরিবেশে নেগেটিভ এয়ার আয়ন বাড়ায়, যা মানুষ ও প্রাণীর মস্তিষ্কে সেরোটোনিনের নিঃসরণ বাড়িয়ে প্রভূত আনন্দ অনুভূতির সৃষ্টি করতে পারে।
  • বৃষ্টিতে ভেজা প্রকৃতির সরাসরি সান্নিধ্য এনে দেয়, ফলে ভালো লাগার অনুভূতি বাড়ে।
  • বৃষ্টির পানি বাতাসকে দূষণমুক্ত করে, ফলে শ্বাসপ্রশ্বাসের আরাম বাড়ায়। ফুসফুস সতেজ করে।
  • ত্বক বা চুলের জন্যও বৃষ্টির পানি ততটা ক্ষতিকর নয়; কারণ, বৃষ্টির পানি সাধারণত কোমল, মানে এর পিএইচ ৫ থেকে ৬ এর মধ্যে; যা আমাদের ত্বকের কাছাকাছি। এ ছাড়া বৃষ্টির পানিতে ক্ষার বা খনিজ থাকে না বলে ত্বক বা চুলের তেমন ক্ষতি করে না।

তবে শহরের দূষিত আবহাওয়ায় অনেক সময় বৃষ্টির পানি বেশি ‘অ্যাসিডিক’ বা অম্লযুক্ত হয়ে যেতে পারে, যা ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে।

বৃষ্টিতে ভিজেও নিজেকে সুস্থ রাখবেন কীভাবে

বিজ্ঞানীরা বলেন, বছরের প্রথম বৃষ্টিতে খানিকটা দূষণ থাকতে পারে, পরিবেশের বাতাস ও মাটি থেকে এই দূষণ মিশ্রিত হয়। তাই মৌসুমের একেবারে প্রথম বৃষ্টিতে না ভেজাই ভালো।

যদি বৃষ্টিতে ভেজেন, তবে—

  • বাসায় ফিরে প্রথমেই পরনের ভেজা পোশাকটা পাল্টে নেবেন। অনেকক্ষণ ভেজা কাপড় গায়ে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে, শরীরের তাপমাত্রা কমে যেতে পারে।
  • সবচেয়ে ভালো হয় যদি বৃষ্টিতে ভেজার পর বাসায় ফিরে উষ্ণ পানিতে গোসল করে নিতে পারেন। এতে মানসিক চাপ আরও কমবে, আনন্দের অনুভূতি বাড়বে।
  • মাথা, চুল ও ত্বক শুকিয়ে নিয়ে ভালো একটি ময়েশ্চারাইজার মেখে নিতে হবে।
  • ব্যস, দেখবেন, আপনি আগের চেয়ে আরও বেশি ফুরফুরে

শহরের মায়েরা শিশুদের বৃষ্টিতে ভিজতে দিতে চান না মোটেও; ঠান্ডা লেগে যাবে এই ভয়ে। কিন্তু বৃষ্টিতে ভেজা আসলে মোটেও খারাপ কিছু নয়। আকাশ ভেঙে বৃষ্টি এলে এবং বজ্রপাতের ঝুঁকি না থাকলে দুরন্ত শিশুকে ঘরে আটকে না রাখাই ভালো।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category