• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ফিফা আনছে ‘ফ্যান আইডি’, মিলবে বাড়তি সুবিধা

ক্রীড়া প্রতিবেদক / ১৩৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ১৮ দিন। সর্বোচ্চ ৪৮ দলের বিশ্বকাপ নিয়ে উন্মাদনার শেষ নেই। অংশগ্রহণকারী অধিকাংশ দল ঘোষণা করেছে তাদের স্কোয়াডও। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুটবল ভক্তরা প্রিয় দলের খেলা দেখতে পাড়ি জমাবেন মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

খেলা দেখতে স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য ফিফা নিয়ে এসেছে ‘ফিফা ফ্যান আইডি’ নামে ডিজিটাল এক পরিচয়পত্র। এটি উপহার হিসেবে দেওয়া হবে টিকিটধারী দর্শককে।

এই ফ্যান আইডির সবচেয়ে ইউনিক ফিচার হলো ভক্ত ও সমর্থকরা আইডিটি তাদের স্মার্টফোনে ট্যাপ করেই সংযুক্ত হতে পারবেন ডিজিটালি। এটি কাস্টমাইজযোগ্য ফিজিকাল কার্ড। এই কার্ডের মাধ্যমে মাঠে আসা দর্শকরা খেলা দেখতে পারার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে আপলোড করতে পারবেন নিজের স্মৃতিগুলো। দর্শকরা চাইলে ম্যাচের এক্সক্লুসিভ অফিসিয়াল ছবি ব্যবহার করে পছন্দের স্মারক পণ্য তৈরির সুযোগ পাবেন।

আয়োজক তিন দেশের ১৬ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ১ হাজার ৪১ ম্যাচ। যে কোনো স্টেডিয়ামের ফ্যান ইনফরমেশন বুথ থেকে ফিফা ফ্যান আইডি সংগ্রহ করতে পারবেন দর্শকরা। ম্যাচ শুরুর অন্তত তিন ঘণ্টা আগেই স্টেডিয়ামে দর্শকদের জন্য লাইভ এন্টারটেইনমেন্টসহ নানা আকর্ষণীয় আয়োজন থাকবে। ফ্যানদের আগেই স্টেডিয়ামে পৌঁছে তাদের ফ্যান আইডি সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে। ম্যাচ শেষে এই কার্ডটি স্মারক হিসেবে দর্শকরা নিজেদের কাছে রেখে দিতে পারবেন।

দর্শকদের এই ফ্যান আইডি উপহার দিতে পেরে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘ফিফা ফ্যান আইডির মাধ্যমে এক বিশেষ জগতে ঢুকতে পারবেন আপনারা। সেখানে রয়েছে এক্সক্লুসিভ কনটেন্ট, অবিস্মরণীয় অভিজ্ঞতা এবং এমন সব স্মৃতি, যা আপনি নিজের কাছে রাখতে পারবেন। চাইলে অন্যদের সঙ্গে শেয়ারও করতে পারবেন। গর্বের সঙ্গে আপনার ফিফা ফ্যান আইডি ব্যবহার করুন। বিশ্বকাপের প্রত্যেক মুহূর্ত উপভোগ করুন।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category