• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রভাসের সিনেমাকেও পেছনে ফেলল ‘ধুরন্ধর টু’

বিনোদন ডেস্ক / ৮৭ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

সিনেমার ইতিহাসে ‘প্যান ইন্ডিয়া’ শব্দটির ব্যাপক পরিচিতি এসেছিল এসএস রাজামৌলির ‘বাহুবলী’র হাত ধরে। দক্ষিণী সিনেমাগুলো নিয়মিতভাবে বলিউড বা হিন্দি বলয়ে সাফল্য পেলেও, বলিউড এতদিন সেভাবে সাফল্য পায়নি। তবে সেই সমীকরণ এবার পুরোপুরি বদলে দিল আদিত্য ধরের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলারটি কেবল বক্স অফিসে সুনামিই তোলেনি, বরং দক্ষিণের পাঁচ রাজ্যে ২৫০ কোটি রুপির ব্যবসা করে বলিউডকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যা দক্ষিণের মেগাস্টার প্রভাসের ছবি ‘দ্য রাজা সাব’-এর আয়কেও ছাড়িয়ে গেছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১১৩৯ কোটি রুপি (নেট)।

সাধারণত হিন্দি সিনেমার সাফল্য মূলত উত্তর ভারত কেন্দ্রিক হয়। কিন্তু ‘ধুরন্ধর ২’ কর্ণাটক রাজ্য থেকেই আয় করেছে ১২৫ কোটি রুপি। কন্নড় সিনেমার ইতিহাসে মাত্র চারটি স্থানীয় সিনেমা এই অঙ্ক স্পর্শ করতে পেরেছে।

এছাড়া অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ছবিটির আয় ৮০ কোটি রুপি। এই প্রথম কোনো হিন্দি সিনেমা তেলেগু বলয়ে প্রভাসের ছবিকে পেছনে ফেলার সাহস দেখাল। দক্ষিণের প্যান ইন্ডিয়া ছবিগুলো উত্তর ভারতে মূলত ডাবিং সংস্করণের ওপর নির্ভর করে। কিন্তু ‘ধুরন্ধর ২’ এর ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র।

মোট আয়ের মধ্যে ডাবিং সংস্করণের অবদান মাত্র ৭০ কোটি রুপি। যা দক্ষিণের মেট্রো ও বড় শহরগুলোতে দর্শক ডাবিং নয়, বরং মূল হিন্দি সংস্করণেই ছবিটি দেখেছে। শহুরে দর্শকদের এই বিপুল উপস্থিতিই ছবিটিকে ‘অ্যানিমেল’ বা ‘জওয়ান’-এর চেয়ে দ্বিগুণ আয় করতে সাহায্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category