• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

‘প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই’

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে অশ্লীল ছবি দিয়ে মিথ্যা প্রচার করছে তাদের বিচার চাইলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বিরোধীদলীয় নেতা বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী বিচার না চাইলেও আমি বিচার চাই। প্রধানমন্ত্রীর মেয়ে আমাদেরও মেয়ে।’ তিনি ‘দোষারোপের রাজনীতি করতে চাই না’ উল্লেখ করে বলেন, নির্মোহভাবে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করুন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়, এমন কিছু করবেন না, যাতে ফ্যাসিবাদ ফিরে আসে। কিন্তু নির্বাচনের আগে ট্রেজারি বেঞ্চের জ্যেষ্ঠ নেতারা বলেছিলেন, তোমাদের জন্য দুয়ার খোলা। সব মামলা তুলে নেওয়া হবে। সেই সমঝোতা কি এখনো আছে?’

জামায়াত আমির বলেন, ‘ফ্যাসিবাদের সময়ের সব অপরাধের বিচার হতে হবে। ওসমান হাদির হত্যার বিচার পর্যন্ত তা আসতে হবে। যে গুম, খুন, ধর্ষণ হয়েছে, তার বিচার হতে হবে। নইলে তাদের আত্মার অভিশাপ নিতে হবে এই সংসদকে। আমরা এখানে বিরোধী দলকে প্রতিনিধিত্ব করতে আসিনি। মানুষের প্রতিনিধিত্ব করি।’

সরকার কৃষকের প্রতি মনোযোগ দিচ্ছে না বলে অভিযোগ করে জামায়াত আমির বলেন, ‘কৃষকেরা মধ্যস্বত্বভোগীর যন্ত্রণায় রয়েছেন। গ্রামে ১০ টাকায় বিক্রি করা ফসল, ঢাকায় ৪০ টাকায় বিক্রি করা হয়। কৃষক কি ন্যূনতম দামের জন্য সরকার থেকে এটুকু সমর্থন পেতে পারে না?’

আওয়ামী লীগ শাসনামলে চীন তিস্তা ব্যারাজ নির্মাণে অর্থায়নের প্রস্তাব করে। পরে এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় ভারত। জামায়াতের নির্বাচনী প্রচারে এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানাচ্ছে।

ভারতের প্রতি ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, ‘কারও চোখ রাঙানিতে ভয় পাই না। সরকার যদি সাহস করে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করে, ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত সমর্থন করবে। অন্তত আমি থাকব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category