• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন

জেলা প্রতিনিধি / ৩৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে বৃহস্পতিবার(০৯-জুলাই)দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন। পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সায়েম। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা ইকবাল হোসাইন। পঞ্চগড় সবুজ আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর পক্ষ হতে সরকার হায়দার সহ অন্যান্যরা। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী এবং পরিবেশবাদী সংগঠন পঞ্চগড় সবুজ আন্দোলন (পসা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ‘কারিগর, বিডি ক্লিন’ সহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পঞ্চগড় সবুজ আন্দোলন এর পক্ষ হতে সবার মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category