• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Headline
কাস্টমস কর্মকর্তা বুলেটকে যেভাবে হত্যা করেছে ছিনতাইকারীরা, জানাল র‍্যাব আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার আযমী ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় যেসব দোয়া পড়বেন এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল শেরে বাংলাকে যথাযথ মর্যাদা দেবে সরকার: নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান সড়কের দুই পাশে জনতার ঢল, ৩০ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ৪৮তম বিসিএস: মনোনয়ন স্থগিত ২৩ প্রার্থীর বিষয়ে শিগগিরই নির্দেশনা

নেত্রকোণায় জামায়াত এমপির গাড়িতে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি / ১১ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি মাছুম মোস্তাফা তার ব্যক্তিগত গাড়িতে তেল নিতে আতকাপাড়া পেট্রোল পাম্পে থামলে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে এবং সংসদ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। ঘটনার পর তাকে দীর্ঘ সময় সেখানে অবরুদ্ধ করে রাখা হয়।

খবর পেয়ে পূর্বধলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীন জাহান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ঘটনার পর উপজেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে জানান, ‘বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিত হামলা চালিয়ে আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমার ওপর আক্রমণের চেষ্টা করেছে। পরে প্রশাসন আমাকে উদ্ধার করে।’

স্থানীয় জামায়াত নেতাদের পক্ষ থেকে এই হামলায় সরাসরি বিএনপির সংশ্লিষ্টতার দাবি করা হলেও, তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি দিদারুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংসদ সদস্যকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়া হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category