• শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
বহুবিবাহ নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন আহমাদুল্লাহ যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে প্রাণ গেল শিশুর, হেফাজতে আরও এক কিশোর নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই টিকিট কালোবাজারির অভিযোগে আটক দুইজন, উদ্ধার ৯৬৩ সিম শ্রীপুরে গাভীর কৃত্রিম প্রজনন, খামারিদের দুধ উৎপাদন ও গাভী পালন বিষয়ে প্রশিক্ষণ  শ্রীপুরে সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান সবুজ-পরিচ্ছন্ন ঢাকা গড়তে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে চট্টগ্রামে এনসিপির ২২ নেতাকর্মীর পদত্যাগ লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবো: পানিসম্পদ মন্ত্রী

নাসার বিজ্ঞানী রেজাউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রেজাউল হক যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে নাসা থেকে অবসরে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

রেজাউল হকের বাবা ছিলেন মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা মরহুম আনোয়ারা খাতুন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক।

আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে। শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category