• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ২১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি / ৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রায় ৫ কিলোমিটারজুড়ে বিস্তৃত অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ করে দুই হাজার ১০০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নয়াপুর ও মিরেরটেক এলাকার তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাসের কর্মকর্তারা অংশ নেন। অভিযান চলাকালে ৫টি সার্ভিস লাইনের মাধ্যমে বিভিন্ন বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

পরে তিতাসের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ শতাধিক বাড়ি চিহ্নিত করে দুই হাজার ১০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় প্রায় ৩০০ ফুট অবৈধ পাইপ, বিপুল সংখ্যক রাইজার ও বার্নার জব্দ করা হয়। পরে এস্কেভেটর দিয়ে অবৈধ সংযোগস্থল অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ সুহা তাবিল বলেন, অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী শবিউল আউয়াল, আরএমএস ইঞ্জিনিয়ারিং, টেস্টিং অ্যান্ড সিলিং শাখার ব্যবস্থাপক প্রকৌশলী মো. ফয়জুল ইসলাম, সহকারী প্রকৌশলী সৈয়দ তাফহীম আহমেদ অনীক, সহকারী প্রকৌশলী ফরিদ হাসান, সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও উপসহকারী প্রকৌশলী সালাউদ্দিন সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category