• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

নাফ নদী পেরিয়ে টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আটক

জেলা প্রতিনিধি / ৮৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে একজন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য এবং অপর দুজন জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য বলে জানিয়েছে বিজিবি।

সোমবার রাতে আটক তিনজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে নাফ নদী সাঁতরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার বরফকলসংলগ্ন স্থানে পৌঁছান ওই তিন ব্যক্তি। এ সময় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাঁদের আটক করেন। পরে যাচাই-বাছাই করে তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়।

বিজিবির ভাষ্য, আটক তিনজনের একজন বিজিপি সদস্য এবং অপর দুজন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য। তাঁরা হলেন মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট, পুলিশ সদস্য হেইন জাও এবং বুচিডংয়ের ৩ নম্বর বিজিপি ইউনিটের সদস্য কিয়াও নাইং। তাঁরা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দী ছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিয়ানমারের তিন নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হচ্ছে। মঙ্গলবার তাঁদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ১৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের কাউয়ার বিল এলাকায় আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ১ নম্বর বিজিপি ব্যাটালিয়নের সদর দপ্তরসংলগ্ন আবাসিক ভবন থেকে তাঁরা কৌশলে বেরিয়ে আসেন। পরে প্রায় ছয় কিলোমিটার পথ হেঁটে নাফ নদীর তীরে পৌঁছান।

সোমবার বেলা ১১টার দিকে তাঁরা জারিকেনের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। দুপুরে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।

বিজিবি জানায়, আটকের পর তাঁদের টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হয়। পরে দোভাষীর সহায়তায় জিজ্ঞাসাবাদ করে পরিচয় শনাক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category