• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
Headline
হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০ সংরক্ষিত নারী আসনে জটিলতা, মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১ ‘দর্শকের ভালোবাসাই আমার শক্তি’—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫ হজযাত্রীদের জন্য মিকাতে আধুনিক সুবিধা চালু করল সৌদি পথ দেখানো ছাড়াও এবার প্রশ্নের উত্তর দেবে গুগল ম্যাপস ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

নাটকীয় জয়ে ফাইনালে ইন্টার মিলান

Reporter Name / ৬ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইতালিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মিলান। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান সিরোয় কোমোকে ৩-২ গোলে হারিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে ইতালিয়ান জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে ছিল স্বাগতিক ইন্টার মিলান। দারুণ আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকা কোমো ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে। ৩২ মিনিটে বাতুরিনার গোলে এগিয়ে যায় তারা, যা ইন্টার শিবিরে চাপ আরও বাড়িয়ে দেয়।

পরে দ্বিতীয়ার্ধের শুরুতেই, ৪৮তম মিনিটে আবারও জাল খুঁজে নেয় কোমো এবং ব্যবধান ২-০ করে ফেলে। এ অবস্থায় ম্যাচ প্রায় হাতছাড়া হয়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় ইন্টার।

তবে সেখান থেকেই শুরু হয় ইন্টারের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। দলের ভরসা হয়ে ওঠেন তুর্কি মিডফিল্ডার হাকান কালহানোগ্লু। ৬৯তম মিনিটে প্রথম গোল করে দলকে ম্যাচে ফেরান তিনি। সেই গোলই যেন ইন্টারের আত্মবিশ্বাস ফিরিয়ে আনে।

এরপর আক্রমণের চাপ বাড়াতে থাকে স্বাগতিকরা। অবশেষে ৮৬তম মিনিটে আবারও জ্বলে ওঠেন কালহানোগ্লু। নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান তিনি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ক্রোয়াট মিডফিল্ডার সুচিচের গোলে ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান। শেষ পর্যন্ত সেই গোলেই নিশ্চিত হয় ফাইনালের টিকিট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category