• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দিনের শুরুতেই ধাক্কা, সাজঘরে ফিরলেন দুই ওপেনার

স্পোর্টস ডেস্ক / ৩৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মিরপুর টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দিনের প্রথম ১১ ওভারেই সাজঘরে ফিরলেন দুই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৫৬ রানে।

এখন ৭ রানে মুমিনুল হক ও ২ রানে নাজমুল হোসেন শান্ত ব্যাট করছেন।

তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় বলেই চার হাঁকালেও দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। কিন্তু আব্বাস আফ্রিদির কাছে পরাস্থ হন জয়। ব্যক্তিগত ৪ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও হয়নি কোনো ফায়দা।

আর ইনিংসের ১১তম ওভারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। এবার ঘাতক হাসান আলি। তার করা বলে ব্যক্তিগত ১০ রানে স্লিপে ক্যাচ তুলে নেন বাংলাদেশি এই ওপেনার।

এদিকে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের চেয়ে পেছনেই থাকে পাকিস্তান। টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩৮৬ রান করে থেমে যায় তাদের ইনিংস। দ্বিতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১.৫ ওভারে বিনা উইকেটে ৭ রান করে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category