• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দলের বড় জয়ের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে পারে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)।

গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন হয়। এটির ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।

এরআগে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভার নির্বাচনও হয়। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরই তিনটি রাজ্যের বিধানসভার ভোটের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।

এরমধ্যে বেশিরভাগ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল বড় অর্জন করবে বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম এনডিটিভির পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে, থালাপতি বিজয়ের টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। তার দল প্রথমবারের মতো তামিলনাড়ুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এনডিটিভি বলেছে, যদি বুথ ফেরত জরিপের ফলাফল সঠিক হয় এবং টিভিকে ধারণার সর্বনিম্ন ৯৮টি আসনেও জয় পায়, এটি দক্ষিণাঞ্চলের রাজ্যটির রাজনীতিকে নতুন ধারার দিকে নিয়ে যাবে।

বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতায় রয়েছে ডিএমকে ও তাদের মিত্ররা। যদি থালাপতির দল এতগুলো আসনে জয় পেয়ে যায় তাহলে এটি ক্ষমতাসীনদের জন্য বেশ হতাশার হবে।

তামিলনাড়ু বিধানসভার আসন রয়েছে ২৩৪টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে এককভাবে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হবে।

বুথ ফেরত জরিপ অনুযায়ী যদিও বিজয়ের দলের সরকার গঠনের খুব বেশি একটা সম্ভাবনা নেই। তবে তিনি সেখানকার রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category