• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

‘ডিয়ানা’ থেকে ‘কাটোরি’, সালমান–শাহরুখ–প্রিয়াঙ্কাদের পোষ্যদের সম্পর্কে কতটা জানেন

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাধারণ মানুষের মতো বিটাউন তারকারাও পোষ্যপ্রেমে হাবুডুবু খান। সালমান খান থেকে কার্তিক আরিয়ানসহ অনেক তারকার জীবনেই তাঁদের পোষ্যদের বিশেষ গুরুত্ব রয়েছে। এমনই কিছু তারকার সঙ্গে তাঁদের পোষ্যদের অনন্য সম্পর্কের কথা জেনে নেওয়া যাক।

সালমান খান
সালমান খানের কুকুরদের প্রতি গভীর ভালোবাসা রয়েছে। সম্প্রতি তিনি আবারও একটি নতুন পোষ্য কুকুরকে নিজের পরিবারে এনেছেন, যার নাম রেখেছেন ‘মাই সুখ’। সালমান তাঁর কুকুরদের সব সময়ই নিজের ‘৩.৫৫ এএম পার্টনার’ অর্থাৎ সর্বক্ষণের সঙ্গী বলে উল্লেখ করেন। গত কয়েক বছরে তিনি নেপোলিটান মাসটিফ, সেন্ট বার্নার্ড, ফ্রেঞ্চ মাসটিফ, বুলডগসহ নানা প্রজাতির কুকুর পালন করেছেন। ‘মাই সান’, ‘মাই জান’, ‘মাই লাভ’, ‘বীর’ ও ‘মোগলি’—ভাইজানের পোষ্যগুলোর এই সব আদুরে নাম ছিল। গত বছর তিনি তাঁর খুব কাছের পোষ্য ‘টোরো’কে হারিয়েছেন। ‘টোরো’কে হারানোর শোক তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন।

শাহরুখ খান
বিটাউনের তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী দুজনেরই পোষ্যদের প্রতি গভীর টান রয়েছে। বহু বছর ধরেই তাঁদের পরিবারে কুকুর রয়েছে। তবে তাঁরা নিজেদের পোষ্যদের সঙ্গে ছবি খুব একটা শেয়ার করেন না, এমনকি তাঁদের সন্তানেরাও না। গত বছর তাঁরা একটি বিচন ফ্রাইজ প্রজাতির কুকুর দত্তক নেন। কয়েক মাস আগে শাহরুখ ও গৌরী আলিবাগের ফার্ম হাউস থেকে বোটে করে ফিরেছিলেন, তখন ফেরিঘাটে নতুন পোষ্যটিকে তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল। এই কুকুরের জন্য শাহরুখ একজন কেয়ারটেকারও রেখেছেন, তবে এখন পর্যন্ত সেটির নাম প্রকাশ পায়নি।

আলিয়া ভাট
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটও একজন পোষ্যপ্রেমী। তাঁর কাছে ‘এডওয়ার্ড’ নামে একটি বিড়াল রয়েছে, যার সঙ্গে তাঁকে ও তাঁর মেয়ে রাহাকে প্রায়ই খেলতে দেখা যায়।
আলিয়া বহুবার তাঁর পোষ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বিয়ের আগেও আলিয়ার একটি বিড়াল ছিল, যার সঙ্গে তিনি বিয়ের সময় ফটোশুটও করেছিলেন।

মাধুরী দীক্ষিত
২০২০ সালে বলিউডের লেডি সুপারস্টার মাধুরী দীক্ষিত একটি পথের কুকুরকে দত্তক নিয়েছিলেন। তিনি আদর করে পোষ্যটির নাম রেখেছেন ‘কারমেলো’। রাস্তার কুকুরদের দত্তক নেওয়ার জন্য নানা উদ্যোগ ও প্রচারণামূলক কাজ করে থাকেন মাধুরী।

কার্তিক আরিয়ান
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের কাছেও একটি পোষ্য কুকুর রয়েছে, যার নাম ‘কাটোরি’। কাটোরি তাঁর এবং তাঁর বোন কৃতিকার খুবই আদরের। তিনি প্রায়ই কাটোরির সঙ্গে মজার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। এমনকি রাখিবন্ধনসহ নানা উৎসবেও কার্তিকের পরিবারের সঙ্গে কাটোরিকে দেখা যায়। গত বছর দিওয়ালির সময় কার্তিকের পরিবার আরেকটি পোষ্য কুকুরকে স্বাগত জানিয়েছে। কার্তিক আদর করে তার নাম রেখেছেন ‘চাটোরি’। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের নতুন সদস্যের একটি ছবি পোস্ট করে অভিনেতা বলেন, ‘কাটোরি কি ছোটি ব্যাহেন চাটোরি’।

কৃতি খরবন্দা
অভিনেত্রী কৃতি খরবন্দা একটি হাস্কি প্রজাতির কুকুর পালন করেন, যার নাম ‘ড্রোগো’। কৃতিকে প্রায়ই এই কুকুরের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কৃতির স্বামী অভিনেতা পুলকিত সম্রাটকেও মাঝেমধ্যে ‘ড্রোগো’র সঙ্গে দেখা যায়।

প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর পোষ্য ‘ডিয়ানা’র সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। একটি শুটিংয়ের সময় তাদের পরিচয় হয় এবং এর পর থেকেই ডিয়ানা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। ডিয়ানা একটি চিহুয়াহুয়া মিক্স প্রজাতির কুকুর। সে প্রিয়াঙ্কার সঙ্গে সারা বিশ্ব ঘুরেছে। এমনকি রেড কার্পেটেও অভিনেত্রীর সঙ্গে ডিয়ানাকে দেখা গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ডিয়ানার সামাজিক যোগাযোগমাধ্যম নিজস্ব অ্যাকাউন্টও রয়েছে। এ ছাড়া প্রিয়াঙ্কা ও নিক জোনাস মিলে আরও দুটি পোষ্য কুকুর পালন করেন।

ভূমি পেড়নেকর
‘ব্যু’ ও ‘ব্রুনো’ নামের দুটো মিষ্টি পোষ্য কুকুরের মা হলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর। তিনি তাঁর পোষ্য দুটিকে খুব ভালোবাসেন এবং প্রায়ই তাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেত্রীকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category