• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ঠাকুরগাঁও থেকে নিখোঁজ চার স্কুলশিক্ষার্থী সিলেটে উদ্ধার

জেলা প্রতিনিধি / ৬৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাইভেট পড়তে বেরিয়ে নিখোঁজ হওয়া একই বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে সিলেট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের একদিন পর বুধবার সিলেট সিটি করপোরেশন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, সিলেট সিটি করপোরেশনের কদমতলী বাস টার্মিনালের ওয়েটিং রুম থেকে চার শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছে, তারা অভিভাবকদের না জানিয়ে ঠাকুরগাঁওয়ের বাইরে ঘুরতে বের হয়েছিল। গত মঙ্গলবার তারা প্রথমে দিনাজপুরে যায়। পরে সন্ধ্যায় তারা সিলেটগামী সাগরিকা পরিবহণের একটি বাসে ওঠে। আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে ওসি জানান।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাননি। এরপর গতরাতে নিখোঁজ এক শিক্ষার্থীর অভিভাবক বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, জিডি হওয়ার পরপরই পুলিশ তাদের খোঁজে নামে। একটি মোবাইল ফোন ট্র্যাক করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে সিলেট পুলিশকে বিষয়টি জানানো হলে তারা দ্রুত অভিযান চালিয়ে শিক্ষার্থীদের উদ্ধার করে।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়ার পর তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। প্রায় ১০ মাস আগে উপজেলার এক কিশোরী গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়েছিল। তাই এই চার শিক্ষার্থীও একই ধরনের কোনো পাচারচক্রের শিকার হতে যাচ্ছিল কিনা, সেটি তদন্তে গুরুত্বের সঙ্গে দেখা হবে। উদ্ধার হওয়া চারজনই উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজন দশম শ্রেণি এবং একজন অষ্টম শ্রেণিতে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category