• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

টিকটকে প্রেম ভেঙে যাওয়া ও পারিবারিক কলহে দুই যুবকের গলায় ফাঁস

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ীর নয়ানগর ও বাড্ডার আফতাবনগর এলাকা থেকে এই দুই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) জসিম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে সকাল ৯টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস মায়ানগর এলাকার একটি বাসা থেকে শাফায়েত নামের এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সাফায়েতের মামা মিলন জানান, আমার ভাগনে ওয়ার্কশপের সহকারী হিসেবে কাজ করত। দীর্ঘদিন ধরে টিকটকের এক মেয়ের সঙ্গে সম্পর্ক তার। গত রাতে ওই মেয়ে আমার ভাগনেকে ফোনে বলে তার সঙ্গে এখন থেকে সব ধরনের সম্পর্ক শেষ। এ কথা শুনে ভাগনে হতাশাগ্রস্ত হয়ে বাসায় গলায় ফাঁস দিয়েছে।

এদিকে বাড্ডার একটি বাসা থেকে আরিফ (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিল জানান, খবর পেয়ে বাড্ডার আফতাবনগর ১ নম্বর রোডে ভোর ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি আরিফ পেশায় একজন শ্রমিক। তিনি জুয়াড়ি ছিলেন। জুয়ার টাকার জন্য বিভিন্ন সময় তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতেন। পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের আত্মীয় শম্পা জানান, আরিফের সঙ্গে তন্বীর এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে নেশার টাকার জন্য চাপ প্রয়োগ করলে শ্বশুরবাড়ি থেকে তাকে টাকা দেওয়া হয়। আবার মোবাইল কেনার জন্য তার স্ত্রীকে চাপ প্রয়োগ করলে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফ গ্রামের বাড়িতে চলে যান। তার কিছুদিন পর এসে কাজের জন্য চেষ্টা করলে চাকরি না পেয়ে রাতে ওই নির্মাণাধীন ভবনে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category