• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে: মিরাজ

স্পোর্টস ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

১৫ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। শেষবার ২০১০ সালে অস্ট্রেলিয়া যখন ঢাকা এসেছিল, সেবার হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশকে। তবে তখনকার থেকে এখন বাংলাদেশ দলের অবস্থান অনেক ভালো। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও টাইগারদের ভাবনায় সিরিজ জয়, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল (৮ জুন) বাংলাদেশ- অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। সেই ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, ‘চেষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি অনেক আত্মবিশ্বাসী (দল নিয়ে), সবাই ভালো ফর্মে আছে এবং ব্যাটার-বোলাররা খুব ভালো টাচে আছে, ডিপিএলেও খুব ভালো খেলেছে সবাই। আমাদের জন্য এটা একটা বিরাট সুযোগ…..যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে অনেক বছর পরে সিরিজ খেলছে, আর আমাদের যেহেতু ঘরের মাঠ সুযোগটা আমরা নিতে পারলে খুবই ভালো হবে।’

নিজেদের জায়গা থেকে সেরা পারফর্ম করেই জিততে চান টাইগার অধিনায়ক, ‘আমরা এর আগেই শুনেছিলাম দুজনের না আসার বিষয়টা, কিন্তু কালকে নিশ্চিত হয়েছি। তবুও আমরা দল হিসেবে চিন্তা করছি। ওরা যে দলটা এসেছে, অবশ্যই ওরা অনেক ভালো দল এবং অনেক শক্তিশালী। আমরা আমাদের ভূমিকা পালনের চেষ্টা করব। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করব।’

অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে এক কথায় উত্তর দিয়েছেন মিরাজ, ‘আমাদের একটাই প্ল্যান, ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category