• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

জাইমা রহমান কি ব্রাজিল সমর্থক?

স্পোর্টস ডেস্ক / ৩৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের একটি স্টোরি নিয়ে তোলপাড় এখন সামাজিক যোগাযোগমাধ্যম। ইন্সটাগ্রামে দেওয়া এক স্টোরিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করে প্রধানমন্ত্রী কন্যা ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’

স্টোরিতে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের পুরোনো একটি ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। উপরে বাংলায় লেখা আছে, ‘আপনারা কি রেডি?’ এছাড়া সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬ গানও যুক্ত আছে। যেখানে ব্রাজিলের সংস্কৃতি সাম্বার তাল, লয় মিশে আছে।

স্টোরিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংশ্লিষ্ট সংগীত ব্যবহারের কারণে এমন আলোচনা আরও জোরালো হয়েছে।

ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন কিছু নয়। বাংলাদেশেও কোটি কোটি সমর্থকের মতো ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায় বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মধ্যেও। ফুটবলপ্রেমীদের কাছে তার এই স্টোরি ব্রাজিল-ভক্তদের জন্য এক ধরনের শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থকও পোস্টটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category