• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জয়ের লক্ষ্যে ম্যাচ, কেমন হবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক / ৪৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভালো ছন্দে থাকা বাংলাদেশ আজকের ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিশ্চিত করতে চাইবে। অন্যদিকে সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ কিউইরা।

তিন ম্যাচের এই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হচ্ছে আজ (বুধবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। আগের ম্যাচে জয় পাওয়া দলটিই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংক্ষিপ্ত ফরম্যাটে শক্তির বিচারে নিউজিল্যান্ড এগিয়ে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তারা চতুর্থ স্থানে, তাদের রেটিং পয়েন্ট ২৪৮। অন্যদিকে ২২৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নিচের অবস্থানে। দুই দলের মুখোমুখি ২১ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫টিতে, হেরেছে ১৫টিতে, আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

তবে পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে গেলেও অভিজ্ঞতার দিক থেকে স্বাগতিকরা কিছুটা এগিয়ে। কারণ তুলনামূলকভাবে কম অভিজ্ঞ দল নিয়েই নিউজিল্যান্ড এই সফরে এসেছে।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category