• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নরেন্দ্র (৩৮)। গতকাল সোমবার রাতে নগরের খুলশী থানার জাকির হোসেন সড়কের কার্যালয়ে তাঁর মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে বিষয়টি সহকারী হাইকমিশন থেকে পুলিশকে জানানো হয়।

নরেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী নিরাপত্তা কর্মকর্তা (প্রটোকল) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভারতের চণ্ডীগড়ে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে সহকারী হাইকমিশন থেকে তাঁদের একজন কর্মকর্তার মৃত্যুর তথ্য দেওয়া হয়। পুরাতন ভিসা সেন্টার অফিসের দ্বিতীয় তলায় ডেটা এন্ট্রি কক্ষে পুলিশ গিয়ে মৃত্যু হওয়া নরেন্দ্রর সুরতহাল করে। ওই কর্মকর্তা অফিসের দোতলায় একটি কক্ষে থাকতেন।

ওসি আরও বলেন, শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে বাথরুম থেকে আসার পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেঝেতে পড়ে মারা যান নরেন্দ্র। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category