• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ

জেলা প্রতিনিধি / ৪৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিজিবি সদস্যরা জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালায়।  এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গোডাউন তল্লাশি করে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে সাত হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা পণ্যগুলো বিজিবির সিজার স্টোরে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ পণ্য জনসমক্ষে ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category