• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’

বিনোদন ডেস্ক / ৬৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

এসেছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’ এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।

গানটি প্রকাশের পর থেকেই সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুনতে পাচ্ছেন শ্রোতারা। গানটির সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই।

অন্যদিকে গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও, যার চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।

গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা ছিল অমির। সেই ভাবনা থেকেই গানটি লেখা হয়েছে। এরপর বেশ সময় নিয়ে এর ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং ও লন্ডনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। শ্রোতাদের একটি ধামাকা গান উপহার দেওয়ার সব ধরনের চেষ্টা ছিল এই আয়োজনে।

ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল বলে জানিয়েছেন সৈয়দ অমি। বড় আয়োজনে তৈরি করা ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি তার অন্য সব গানের মতোই শ্রোতাদের মন জয় করবে বলে তার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category