• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

‘এটা আমাদের গল্প’–এর পর নতুন চমক, রাজের নাটকে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক / ৬১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সম্প্রতি ‘এটা আমাদের গল্প’ নাটক দিয়ে আবারও আলোচনায় এসেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শক প্রশংসিত সেই কাজের পর এবার নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন তিনি। নতুন নাটকের নাম ‘পথহারা মন’। এই নাটকের মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাজের পরিচালনায় অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।
প্রেম, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন ও মানুষের আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘পথহারা মন’। নাটকটিতে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। গুরুত্বপূর্ণ আরও কয়েকটি চরিত্রে আছেন এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘পথহারা মন’ মূলত ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং মানুষের আবেগের গল্প। দর্শক যেন নিজেদের জীবনের কিছু মুহূর্ত এই নাটকে খুঁজে পান, সেভাবেই গল্পটি লেখা।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন রাজ। বৈশাখী টেলিভিশনে প্রচারিত সেই নাটকের প্রায় আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন তাঁরা।

‘পথহারা মন’–এ দেখা যাবে মনিরা আক্তার মিঠু, খায়রুল বাসার, দীপা খন্দকার, জাহিদ হাসান ও তটিনীকে। নির্মাতার সৌজন্যে

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘দীর্ঘদিন পর জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। তাঁর অভিনয় দক্ষতা নাটকটিকে অন্য মাত্রা দিয়েছে। একই সঙ্গে অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের সমন্বয়ে দারুণ একটি টিম পেয়েছি।’
জাহিদ হাসানও নতুন কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘রাজের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা সব সময়ই ভালো। অনেক দিন পর আবারও তাঁর পরিচালনায় কাজ করছি, এটা আমার জন্য আনন্দের। গল্পটি খুব আন্তরিক। আমার অভিনীত চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের পরিবেশও দারুণ।’

আরও পড়ুন

‘এটা আমাদেরই গল্প’–এর এই জনপ্রিয়তা কি অন্য ধারাবাহিকে থাকবে

১০ জুলাই রাজধানীর উত্তরায় শুরু হয়েছে ‘পথহারা মন’–এর শুটিং। মঙ্গলবার নাটকটির দৃশ্যধারণ শেষ হওয়ার কথা রয়েছে। নাটকের গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘পথহারা মন’। রাজের সাম্প্রতিক কাজগুলো যেভাবে দর্শকদের সাড়া পেয়েছে, সেই ধারাবাহিকতায় নতুন নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category