• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি / ৬১ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সাভারের আশুলিয়ায় আলিফ ম্যানুফ্যাকচারিং নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করেছেন। এতে নবীনগর-চন্দ্রা সড়কের উভয় পাশে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। রাত ১০ টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোশাক শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, চলতি মাসসহ তিন মাসের বেতন বকেয়া রেখেছে কারখানা কর্তৃপক্ষ। তবে কয়েক দফায় বেতন দেওয়ার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান আন্দোলনরত শ্রমিকরা।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এসেছে। রাত ১০টার দিকে পোশাক শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন এবং অবরোধ করেন। তবে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে সমাধানের জন্য আলোচনা চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category