• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আমাদের সেনারা প্রস্তুত, ট্রাম্পের হুমকির জেরে ইরানের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালালে জবাব দিতে সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

ইরানের সঙ্গে আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ হন। গতকাল সোমবার (১১ মে) তিনি তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। এরপর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানায়, ইরানকে চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প আবারও হামলা শুরুর ব্যাপারে ভাবছেন।

এমন পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করা হলো।

বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরানের ১৪ দফার দাবিতে ইরানিদের অধিকার নিহিত আছে। আর এগুলো মানা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প নেই।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, “যে কোনো নতুন আগ্রাসনের যথাপযুক্ত জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল এবং ভুল সিদ্ধান্ত সবসময় ভুল ফলাফল এনে দেবে। পুরো বিশ্ব ইতিমধ্যে এটি দেখেছে।”

“আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। তারা আশ্চর্য হবে।”— লিখেছেন ঘালিবাফ।

ইরানের স্পিকার আরও বলেছেন, “অন্য কোনো পদ্ধতিই সফল হবে না। বরং একের পর এক ব্যর্থতা আসতেই থাকবে। তারা যত বেশি সময়ক্ষেপণ করবে, তাদের দেশের করদাতাদের অর্থ ততই যেতে থাকবে।” সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category