• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে সাত মাদক কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : / ৫৭ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে সাত জন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাত জনকে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলো, উপজেলার বড় জিনইর গ্রামের দুলাল ফকিরের ছেলে অন্তর ইসলাম (২২), ছাতিয়ানগ্রামের ইসবপুরের হরিলাল পাহানের ছেলে সনজিত পাহান (৩০), মৃত বলাই পাহানের ছেলে সুরেশ পাহান (২১), উপেন পাহানের ছেলে রনজিত পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের তবিজ মন্ডলের ছেলে হোসেন আলী (২৫), বাবুর ছেলে চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের মনসুর আলীর ছেলে বাপ্পা (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাত কারবারিকে গ্রেপ্তারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এরপর ভ্রাম্যমান আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিত ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে। ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আলামত ধ্বংস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category