• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড টেকনাফে ১৪ লাখ ইয়াবা জব্দের ঘটনায় নতুন মোড়: সবুজ বার্তা -এর অনুসন্ধানে মিয়ানমার যোগসূত্রের অভিযোগ শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ১৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশ বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্ধোধন করা হয়। অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশে ও আশপাশের জমে থাকা পানি ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, নশরতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, দুলাল হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, রহিম উদ্দিন ডিগ্রী কলেজে সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক, উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক রেজাউল করিম বাপ্পি, যুবদল নেতা শাহ রিয়ন সরকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category