• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

অপহরণ, মানবপাচার ও মাদক দমনে টেকনাফ-উখিয়ায় ৩টি পুলিশ তদন্তকেন্দ্র চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমপি শাহজাহান চৌধুরীর আবেদন

কক্সবাজার প্রতিনিধি: / ৫৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও উখিয়ায় অপহরণ, মানবপাচার, ডাকাতি, মাদক ও চোরাচালানসহ সংঘবদ্ধ অপরাধ দমনে তিনটি পৃথক পুলিশ তদন্তকেন্দ্র স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক আবেদনপত্রে তিনি এই দাবি জানান।

আবেদনে উল্লেখ করা হয়, টেকনাফের হোয়াইক্যং ও বাহারছড়া ইউনিয়ন এবং উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন অত্যন্ত দুর্গম ও বিস্তীর্ণ এলাকা নিয়ে গঠিত। পাহাড়, গহীন বন ও মিয়ানমার সীমান্ত ঘেঁষা হওয়ায় এই তিনটি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ, মুক্তিপণ আদায়, মানবপাচার, ডাকাতি, ইয়াবাসহ মাদক পাচার ও চোরাচালানের মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে।

বিশেষ করে টেকনাফের হোয়াইক্যং-এর পাহাড়ি এলাকা এবং বাহারছড়ার উপকূলীয় অঞ্চল মানবপাচারকারীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। একইভাবে জালিয়াপালংয়ের বিস্তীর্ণ পাহাড়ি জনপদে অপহরণের পর ভুক্তভোগীদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের ঘটনা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। থানা থেকে এসব এলাকার দূরত্ব বেশি হওয়ায় পুলিশের পক্ষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না।

এমপি শাহজাহান চৌধুরী আবেদনে বলেন, “আমার নির্বাচনী এলাকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গা অনুপ্রবেশের পর থেকে এই অঞ্চলে অপরাধের ধরন পাল্টেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোয়াইক্যং, বাহারছড়া ও জালিয়াপালংয়ে তিনটি পৃথক পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।”

তিনি আরও বলেন, তদন্তকেন্দ্র স্থাপিত হলে পুলিশের উপস্থিতি বাড়বে, টহল কার্যক্রম জোরদার হবে এবং স্থানীয় জনগণ দ্রুত আইনি সেবা পাবে, যা সীমান্তে অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ তদন্তকেন্দ্রের দাবিটি দীর্ঘদিনের। এটি বাস্তবায়িত হলে সীমান্ত এলাকায় শান্তি ফিরে আসবে বলে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category