• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পর আধ্যাত্মিকতায় মন দেয়ার কারণ জানালেন তামান্না

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আবার এক তীর্থস্থানে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কাজের পাশাপাশি বরাবরই আধ্যাত্মিকতায় মন দেন তিনি। তার ভক্ত-অনুরাগীদের পর্যবেক্ষণ, অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের পর থেকে আরও বেশি আধ্যাত্মিকতায় মন দিয়েছেন অভিনেত্রী। ২০২৫ সালে পৌঁছে গিয়েছিলেন মহাকুম্ভে।

এবার অভিনেত্রী পৌঁছে গেলেন অন্ধ্রপ্রদেশের তিরুমালায় শ্রীবেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে। হালকা গোলাপি চুড়িদারের ওপরে লাল রঙের জরিপাড়ের উত্তরীয়। প্রসাধনীহীন মুখ, কপালে ছোট্ট টিপ ও মাথায় খোঁপা— এমন বেশে দেখা যায় বলি অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন তিনি। তার ভক্ত-অনুরাগীরা ছুটে এসেছিলেন ছবি তুলতে। পূজা সেরে ভক্ত-অনুরাগীদের সঙ্গে ছবিও তোলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হওয়া ভিডিওতে জোড়হাতে প্রার্থনা করতেও দেখা যায় তামান্না ভাটিয়াকে। একটি ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রীকে ঘিরে ধরেছেন তার ভক্ত-অনুরাগীরা।

মহাকুম্ভে গিয়েও ঈশ্বরবিশ্বাস নিয়ে কথা বলেছিলেন তামান্না ভাটিয়া। অভিনেত্রী বলেন, জীবনে এমন সুযোগ একবারই আসে। তেমনই একটা সুযোগ আমি পেয়েছি। বহু মানুষকে এখানে দেখতে পাচ্ছি। আমার মনে হয়, কষ্ট ও যন্ত্রণা থেকে আমরা সবাই মুক্তি পেতে চাই। সবাই এখানে এসেছেন নিজের কিছু বলার উদ্দেশ্য নিয়ে। তাই এখানে আসার সুযোগ ছাড়া যায় না। সে জন্যই সবাইকে সঙ্গে নিয়ে আসতে পেরে ভালো লাগছে। মানুষের বিশ্বাস ও ভক্তির জন্যই এত বড় একটা সমাগম সম্ভব হচ্ছে।

এর আগে এক সাক্ষাৎকারে তামান্না ভাটিয়া জানিয়েছিলেন, ৩০ হওয়ার আগেই তিনি অবসর নেওয়ার কথা ভেবেছিলেন। ‘বাহুবলী’খ্যাত এ অভিনেত্রী বলেন, আমি তো ভেবেছিলাম ১০ বছর অভিনয় করার পর ছেড়ে দেব। তারপর অন্য কিছু করতে হবে। শুধু তাই নয়, ভেবেছিলাম বিয়ে করে সংসার করব। কিন্তু ৩০ হওয়ার পর যে ধরনের ছবির প্রস্তাব পেতে শুরু করলাম, তাতে এই বয়স বৃদ্ধিকে উদযাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category