নিজস্ব প্রতিবেদক:
মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. আবুল হোসেনকে সভাপতি এবং হানিফ গাজীকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবুল, যুগ্ম আহ্বায়ক মিয়াউদ্দিন, তালহা আবরার, শামসুল আলম বাবুল, কাজী মাহবুব আলম মিলু ও তাসলিমা আজাদবেবি ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক জাহিদ খান রনিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
নতুন কমিটি ঘোষণার পর আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং ব্যবসায়ীদের কল্যাণ ও বাজারের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।