“করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সকালে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীব অর্ণব এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শামীমা জামান।
গঙ্গা-কপোতাক্ষ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র, জোকা দারিদ্র নিরোধ সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সমিতির প্রতিষ্ঠাতা এএসএম সাইফুজ্জামান, উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবু নঈম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহমেদ মাহফুজ, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ইমরান হোসেন অমি, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হুমায়রা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল কুদ্দুস, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসানসহ সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।