• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা আদর্শপাড়া গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। আইন অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাগত সুনামের মূল্যায়নে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এই সাফল্যে নিজ এলাকা মাগুরা ও শ্রীপুর উপজেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সুধী সমাজ তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত প্রধান আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, “জাতীয় ক্রীড়া পরিষদের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থায় প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া অত্যন্ত গৌরবের। দেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, আইনি জটিলতা নিরসন এবং প্রশাসনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে আমি আমার সর্বোচ্চ মেধা, যোগ্যতা ও শ্রম বিনিয়োগ করব। সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের ক্রীড়া খাতের সার্বিক সংস্কার ও উন্নয়নে আইনি পরামর্শক হিসেবে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category