• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ / ৪৭ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘিতে এনএসডিএস সার্বিক ব্যবস্থাপনায় ও নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হল রুমে  বুধবার দুপুরে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে “মাদকাসক্তির জন্য পরিবারের অসচেতনতায় প্রধানত দায়ী” বিষয়ক আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা, মাদক বিরোধী শোভাযাত্রা এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান​ অনুষ্ঠিত হয়েছে। নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডলের সভাপতিত্বে ও এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এনএসডিএস এর চেয়ারম্যান আব্দুল মজিদ, সদস্য নুর রায়হান মুন, আকরাম হোসেন, আনোয়ার হোসেন,জেলা সমন্বয়কারী এম আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category