• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার আদমদীঘিতে তিন মাদক সেবীর জেল-জরিমানা উখিয়ায় বনভূমি দখল করে গড়া ৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ, উদ্ধার ৪ একর জমি শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্ধোধন শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫ শ্রীপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার সান্তাহারে মাদক সেবন করে মাতলামি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের হুমকি ধামকি দেওয়ার এক মাদক সেবীর ২ মাসের কারাদণ্ড শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এ্যাড. ডিকন

শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে একটি চায়ের দোকানের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাজারের ওহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খামারপাড়া বাজারের ওহিদুলের চায়ের দোকানে স্বাভাবিকভাবেই লোকজনের আনাগোনা ছিল। রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে দোকানের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের বিকট শব্দে পুরো বাজার ও আশপাশের এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category