• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Headline
শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা সংকট গভীরতর, স্বীকৃত সনদের অভাবে অনিশ্চয়তায় লাখো শিশু সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন  ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

মাগুরা প্রতিনিধি / ৫২ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা রক্ষা বাঁধ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এর ফলে বাঁধ সংলগ্ন ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ এলাকায় চাষ করা স্থানীয় চাষি রাজু আহম্মেদের প্রায় ১০ বিঘা জমির পাঁকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকালে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা ও ফসল রক্ষার্থে দেওয়া বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তের মধ্যে নদীর প্রবল স্রোত বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে প্রবেশ করে। ধান কাটার ঠিক আগমুহূর্তে চোখের পলকে ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি রাজু আহম্মেদ।

ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহম্মেদ জানান, অনেক ধার-দেনা এবং কঠোর পরিশ্রমে এই ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার ঠিক পূর্বমুহূর্তে দুর্বৃত্তদের এই নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন পানিতে ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে বাঁধ কেটে দেওয়ার খবর পেয়ে বাগবাড়িয়া গ্রামের শত শত ক্ষুব্ধ বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। এবং নেক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং একটি বড় ষড়যন্ত্র। বাঁধের ওই অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশেপাশের ঘরবাড়ি মধুমতির ভাঙন ও প্লাবনের কবলে পড়তে পারে।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, বুধবার সকালে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category