• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Headline
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা সংকট গভীরতর, স্বীকৃত সনদের অভাবে অনিশ্চয়তায় লাখো শিশু সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন  ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য শ্রীপুরে অবৈধভাবে সার মজুদ রাখা মামলায় দুই আসামী গ্রেপ্তার শ্রীপুরে ৩২৮ বস্তা সার জব্দ, দুই ব্যক্তির নামে মামলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চোরের উপদ্রব: অস্ত্রধারী আনসার নিয়োগে ফিরেছে স্বস্তি সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের ঘটনায় চার পুলিশ সদস্য প্রত্যাহার শ্রীপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সান্তাহারে চলন্ত ট্রেনে নারী যাত্রী ধর্ষণের ঘটনায় রেলওয়ে থানা মামলা দায়ের সান্তাহার পৌর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেনে লাইনচ্যুত ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঘটনায় সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টায় ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে লাগেজ ভ্যানের বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এর পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা, রাজশাহীর মধ্যে বন্ধ থাকা ট্রেন পুনরায় চলাচল শুরু হয়েছে।  এ ঘটনায় মঙ্গলবার সকালে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহবায়ক, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী আসিফ আহমেদ লোকোসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য; গত সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পৌছার পূর্ব মুহূর্তে ট্রেনটির ল্যাকেজ ভ্যানের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চল থেকে ঢাকা এবং দক্ষিণ অঞ্চল খুলনা রাজশাহীর মধ্যে সকল প্রকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। সাড়ে ৪ ঘন্টা পর রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ট্রেন  চলাচল স্বাভাবিক ভাবে শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category