• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শ্রীপুরে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, স্বর্ণালংকার লুটের অভিযোগে থানায় মামলা দায়ের সান্তাহারে নির্মাণাধীন কাজীপুর জামে মসজিদে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে কোচিংয়ে না পড়লে শিক্ষার্থীদের ফেল করিয়ে দেওয়ার হুমকি শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ শ্রীপুরের আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক

শ্রীপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৫৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত প্রথম ইছলাহি মজলিসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদে এ ইছলাহি মজলিস অনুষ্ঠিত হয়।

ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের সভাপতি মো. কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন মাগুরা জেলা ওলামা দলের আহ্বায়ক ও মাগুরা পুলিশ লাইন তাকওয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. আকরাম হুসাইন আরজু।

এছাড়া তাফসির পেশ করেন ঘাসিয়ারা কাদিরপাড়া (খালপাড়া) সম্মিলনী জামে মসজিদের ইমাম ও কাদিরপাড়া সম্মিলনী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শফিকুর রহমান।

সর্বশ্রেষ্ঠ মানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আদর্শ নিয়ে আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়ার মধ্যদিয়ে ইছলাহি মজলিসটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category