• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের ক্রীড়া সামগ্রী ও জার্সি বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৪৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নং নাকোল ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ সৃষ্টি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ক্রীড়া সামগ্রী এবং দুই সেট আকর্ষণীয় জার্সি বিতরণ করেছেন স্থানীয় ব্যক্তিত্ব ও নাকোল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান মিজান।

​স্থানীয় সূত্র জানায়, একটি সুস্থ-সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে তরুণদের মাঠে ফেরাতে এই পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়।

​সামাজিক এই উদ্যোগ প্রসঙ্গে মিজানুর রহমান মিজান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে কেবল শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মুখ্য ভূমিকা পালন করে। আমাদের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করে সমাজের ইতিবাচক পরিবর্তনের অংশ বানানো। স্থানীয় সচেতন মহল ও তরুণ সমাজ এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক এবং সময়োপযোগী বলে আখ্যা দিয়েছেন।

তারা জানান, ক্রীড়া সামগ্রী ও জার্সি পাওয়ার মাধ্যমে তরুণদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

​এলাকাবাসীর প্রত্যাশা, সমাজের কল্যাণে এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category