• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ডেস্ক রিপোর্ট / ৬১ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন রেকর্ড করা হয়েছে। রোববার (২৬ জুলাই) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় পাঁচ শতাংশ পর্যন্ত কমেছে। মূলত যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ায় এই স্বস্তি ফিরেছে তেলের বাজারে।

এদিন আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৪ দশমিক ৮৮ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ৯২ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম পাঁচ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান হামলা স্থগিত

যুক্তরাষ্ট্র যদি সামরিক অভিযান বন্ধ রাখে, তবে তেহরানও হামলা চালাবে না। রয়টার্সের প্রতিবেদনে একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তেহরানের মূল নীতি হলো ‘পাল্টা হামলা’। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইরানও তার সামরিক কার্যক্রম থামিয়ে দেবে।

যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ স্থগিত করার সিদ্ধান্তের পরই এই ইতিবাচক পরিবর্তন এসেছে তেহরানের নীতিতে। মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডার ফুরিয়ে আসার আশঙ্কায় এই বিরতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস দাবি করেছেন, কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category