• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

গাজী নজরুল পদ হারালে এমপি নির্বাচন করবেন হিরো আলম

বিনোদন ডেস্ক / ১০১ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অবিলম্বে বিষয়টি অবহিত করবে দলটি। এতে সংসদ সদস্য পদ হারাতে পারেন তিনি। ওই আসনে উপ-নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

এক অডিওবার্তায় হিরো আলম বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এমপি হবো। আমি চেয়েছিলাম, যদি কখনো সুষ্ঠু নির্বাচন হয় আমি দাঁড়াবো। গত নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন যেখানেই উপ-নির্বাচন হবে, সেখানেই আমি দাঁড়াবো। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে মারে কি না। আমার ওপর জামায়াত অ্যাটাক করে, বিএনপি অ্যাটাক করে নাকি এনসিপি অ্যাটাক করে। কয়েকবার নির্বাচনে আমি লড়েছি, পাসও করেছি, এবার উপ-নির্বাচনে দেখি জনগণ কী করে।’

এর আগে একাধিকবার এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন আশরাফুল আলম। ভোটকেন্দ্রে তার ওপর হামলার ঘটনাও ঘটে। সেসব নির্বাচন বিতর্কিত অ্যাখ্যা দিয়ে বর্জন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়ে ‘আমজনতা’ দল থেকে মনোনয়নপত্র নিয়েছিলেন তিনি। পরে ওই নির্বাচনে অংশ নেননি তিনি। এর আগে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন হিরো আলম।

বগুড়ার ক্যাবল ব্যবসায়ী থেকে কনটেন্ট ক্রিয়েটর। তারপর রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা! বহুবার দেশে-বিদেশে খবরের শিরোনাম হয়েছেন তিনি। কটাক্ষ, আলোচনা, সমালোচনায় বারবার আশরাফুল আলম ধৈর্য ধরে লেগে আছেন। দেখা যাক, এমপি হওয়ার স্বপ্ন তার পূরণ হয় কি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category