• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

শ্রীপুরে জুলাই শহীদ ও আহতদের আর্থিক অনুদান ও অস্বচ্ছলদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১১১ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে জুলাই বিপ্লবের শহীদ ও আহতের আর্থিক অনুদান এবং প্রতিবন্ধী ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, ভ্যান ও চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ ও উপজেলা পরিষদ চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে এ সব উপকরণ বিতরণ করেন।

উপজেলা প্রশাসন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ৪ জন শহীদ ও ১ জন আহত যোদ্ধার প্রত্যেককে ১০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়া উপজেলার ৩০টি অসহায় ও দুস্থ পরিবারের প্রত্যেকের মাঝে ১ বস্তা করে চাউল, শারীরিক প্রতিবন্ধী ২ ব্যক্তিকে হুইল চেয়ার, আত্মকর্মসংস্থানের জন্য ২ জন পুরুষকে ভ্যান এবং ১ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে ৩টি ছাগল দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মুজুমদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, আমাদের সরকার জুলাইয়ের ১৬ তারিখে ‘জুলাই শহিদ দিবস’ ঘোষণা করেছে, এটা একটি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিলো। মাননীয় প্রধানমন্ত্রী এখানেই থেমে নেই, উনি বলছেন, জুলাই সনদ যেটা সংসদে সার্ফ করেছে, যেটা সকল দল মিলে সই করেছে, সেটা প্রত্যেকটা দল অক্ষরে অক্ষরে পালন করবে। ‘ জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

পরে মাগুরা-১ আসনের এমপি উপজেলা পরিষদ চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করেন। এছাড়াও তিনি উপজেলার আমলসার ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত গৃহনির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category