• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

“তারণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।

উপজেলা মা ও শিশু স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার দোলন ঘোষের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) আব্দুল আওয়াল বিশ্বাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) শফিউদ্দিন মোল্যা, পরিবার কল্যাণ পরিদর্শীকা (এফডাব্লিউভি) শিপ্রা রানী দাস, নাকোল ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী (এফডাব্লিউএ) হাসিনা খাতুন প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. কামরুল হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ উপজেলা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা, পরিবার কল্যাণ সহকারীবৃন্দ।

বিশ্ব জনসংখ্যা দিবসে এ বছর জেলার শ্রেষ্ঠ হিসেবে শ্রীকোল ইউনিয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক সুদিপ্ত কুন্ডু, শ্রেষ্ঠ ইউনিয়ন শ্রীকোল ইউনিয়ন। এবং উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মমতাজ সুলতানা, পরিবার পরিকল্পনা পরিদর্শীকা শিপ্রা রানী দাস, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অনন্ত কুমার বিশ্বাসের হাতে অতিথিবৃন্দ ক্রেস্ট ও সনদ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category