• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাহাজের ভেতরের অজানা জীবন এবার বড় পর্দায়

বিনোদন ডেস্ক / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ট্রেলারের শুরুতেই দর্শককে নিয়ে যাওয়া হয় জলে ভাসমান একটি জ্বালানিবাহী তেলের ট্যাংকারে। সেখানে ধীরে ধীরে উন্মোচিত হয় জাহাজের বাবুর্চি মকবুলের জীবন, তার নিঃসঙ্গতা, অভ্যাস, সম্পর্ক আর টিকে থাকার সংগ্রাম।

একইসঙ্গে ট্রেলারে ধরা পড়ে বন্দর এলাকার পথশিশু নূরা এবং নদীকেন্দ্রিক মানুষের বাস্তব জীবনযাপন। সব মিলিয়ে ট্রেলারটি ইঙ্গিত দেয় একটি মানবিক, আবেগঘন ও বাস্তবধর্মী গল্পের।

ট্রেলারজুড়েই প্রাধান্য পেয়েছে বাস্তব লোকেশন, সহজ সংলাপ এবং নদীবন্দরের রুক্ষ অথচ জীবন্ত পরিবেশ। ব্যস্ত নদীপথ, জাহাজ, মাছবাজার ও বন্দরের নানা অনুষঙ্গ সিনেমাটির আবহকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে ট্রেলারটি।

এর আগে প্রকাশিত পোস্টারের মাধ্যমে শুরু হয়েছিল সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা। সেই ধারাবাহিকতায় ফজলুর রহমান বাবুর গাওয়া প্রচারণার গান ‘আমায় ভাসাইলিরে…’ দর্শকদের প্রশংসা কুড়ানোর পর এবার ট্রেলার প্রকাশের মাধ্যমে মুক্তির উত্তেজনা আরও বাড়িয়ে দিল ‘মাস্তুল’।

ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত হয়েছে সিনেমাটি। ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জনের পাশাপাশি রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেয়েছে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ সম্মাননা। এছাড়া স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগে মনোনয়ন পায়।

নির্মাতার নিজ শহর নারায়ণগঞ্জ এবং দেশের অন্যতম ব্যস্ত নদীবন্দরকে কেন্দ্র করে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ। সিনেমাটির ওটিটি ও টিভি পার্টনার যথাক্রমে আইস্ক্রিন ও চ্যানেল আই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category