• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আর্জেন্টিনার জয়ের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিবেদক / ৯১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা আর্জেন্টিনার জন্য কার্যত নিয়মরক্ষার ছিল। এই সুযোগে প্রথম একাদশে ৯ পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। আর তাতে ২০ বছর পর বিশ্বকাপে মেসিকে ছাড়া খেলতে নামে আর্জেন্টিনা। প্রথমার্ধে দাপট দেখিয়ে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে মেসির পা থেকে আসে রেকর্ড গোল। জর্ডান অবশ্য এক গোল করে ব্যবধান কমিয়েছে, তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনা হ্যাটট্রিক জয় নিয়েই নকআউট পর্ব খেলবে।

রোববার আমেরিকার ডালাস স্টেডিয়ামে জে গ্রুপের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে একটি করে গোল করেন জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

এদিন ম্যাচের ১৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। বক্সের ঠিক বাইরে প্রতিপক্ষের চ্যালেঞ্জে ফাউলের শিকার হন লো সেলসো। এতে বক্সের একেবারে প্রান্ত থেকে আর্জেন্টিনার পক্ষে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি। এরপর লে সেলসোর নেওয়া ফ্রি-কিকটি ছিল চোখ জুড়ানো। জর্ডানের গোলরক্ষক কাছের পোস্ট রক্ষায় ঝুঁকি নিলেও লো সেলসো বল পাঠান বিপরীত কোণের ওপরের জালে। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না।

চলতি বিশ্বকাপে মেসি ছাড়া এটাই আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের প্রথম গোল। এর আগে প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনার করা ৫ গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে।

১১তম মিনিটের ব্যবধানে হেডের সময় আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। যদিও শুরুতে রেফারি পেনাল্টি দেননি, পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটাই তার প্রথম গোল। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সেলসোর ফ্রি কিকে দুর্দান্ত হেড করেন ওটামেন্ডি। তবে অল্পের জন্য সেটা লক্ষভ্রষ্ট হয়।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনার রক্ষণে ভয় ধরানো শুরু করে জর্ডান। ফলও পেয়ে যায় দ্রুত। ৫৫তম মিনিটে বদলি নেমেই গোল করেন মুসা আল-তামারি। ডান দিক থেকে আসা নিচু ক্রস দারুণভাবে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ৬০তম মিনিটে তিন পরিবর্তন আনে আর্জেন্টিনা। লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে লিওনেল মেসিকে মাঠে নামান আর্জেন্টিনা কোচ। জিওভানি লো সেলসোর জায়গায় নামানো হয় থিয়াগো আলমাদাকে। একই সময়ে আর্জেন্টিনার তৃতীয় খেলোয়াড় হিসেবে মাঠ থেকে তুলে নেওয়া হয় নিকো পাজকে। মাঝমাঠে তাঁর জায়গায় দায়িত্ব বুঝে নেন আলেক্সিস ম্যাক আলিস্টার।

মাঠে নেমে মেসির গোল করতে লেগেছে ১৪ মিনিট। বক্সের বাইরে ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করেন মেসি। এই গোলে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড গড়লেন তিনি। এর আগে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে তাদের ছাড়িয়ে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সবমিলিয়ে বিশ্বকাপে এটা মেসির ১৯তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category