• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১৭৫ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি মর্জিনা বেগম (৫২) নামে এক নারী গত শনিবার রাতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের স্ত্রী। রাত সাড়ে ৮ টার দিকে ওই নারীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আদমদীঘি থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে ওই নারীর স্বামী মারা গেছেন। এরপর থেকে দুই ছেলে সন্তান নিয়ে তিনি স্বামীর বাড়িতেই বসবাস করতেন। বড় ছেলে মুক্তার হোসেন দেশের বাহিরে থাকেন এবং ছোট ছেলে সানোয়ার হোসেন বাড়িতেই থাকেন। শনিবার সন্ধ্যায় সময় সকলের অজান্তে মর্জিনা বেগম নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে শুরু করে। এ সময় ছেলে সানোয়ার ও তার স্ত্রী দেখতে পেয়ে অটোরিকশা করে নওগাঁ সদর হাসপাতালে নেয়। কিন্তু সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথের মধ্যে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রোববার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category