• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

চন্দনাইশে ৪ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

জেলা প্রতিনিধি / ১০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাতাজুরী যতরমুখ এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে।

বুধবার (১৭ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এতে ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে বাতাজুরী যতরমুখ এলাকার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে ফারুকের মুদিদোকান, নুরুল আলমের চায়ের দোকান, রূপক শীলের সেলুন এবং মফিজের কাঁচামালের দোকান পুড়ে যায়।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

চন্দনাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস পরিদর্শক মো. কামরুল হাছান বলেন, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category