• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি হতে পারে চলতি সপ্তাহেই, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৬৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আগামী কয়েক দিনের মধ্যেই একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  তার মতে, চলতি সপ্তাহের শেষেই ইউরোপের কোনো এক স্থানে এ চুক্তি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে।  খবর সামা টিভির।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, চুক্তির নথিপত্র প্রস্তুতের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে।

তিনি বলেন, চুক্তিটি খুব শিগগিরই সম্পন্ন হবে বলে আমি মনে করি।’

ট্রাম্পের দাবি, এই চুক্তি নিয়ে ইরানও অন্যান্য পক্ষের মতোই আগ্রহী। তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা চুক্তিটির অনুমোদন দিয়েছেন বলেও তিনি বিশ্বাস করেন এবং সংশ্লিষ্ট সব পক্ষ সফলভাবে আলোচনা শেষ করতে কাজ করছে।

এ সময়  মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি নিজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ট্রাম্প আরও বলেন, ‘চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’

তার মতে, এতে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category