• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

জাতীয় প্রেস ক্লাবের সদস্য হওয়ায় সংবর্ধিত হলেন ইদ্রিস আলম

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সময় দেশ টিভির স্টাফ রিপোর্টার (ক্রাইম) ইদ্রিস আলম জাতীয় প্রেস ক্লাবের সদস্য হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও উত্তরা প্রেস ক্লাবের সদস্য ফরিদ আহমেদ নয়ন। সাংবাদিকতা পেশায় নতুনভাবে যুক্ত হওয়া ও জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সদস্যদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের পরিচালক মো. সালাউদ্দিন চৌধুরী। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

পাশাপাশি তিনি নতুন সদস্যদের সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

এ ছাড়া বক্তব্য দেন স্টাইল গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্সের পরিচালক। তিনি নারী নেতৃত্ব, সামাজিক উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, “উত্তরায় বসবাসকারী জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে।”

ভবিষ্যতেও সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category