• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

মুচলেকার পর ‘প্রিন্স’ সিনেমায় আর বাধা নেই

বিনোদন ডেস্ক / ৩২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ফলে সিনেমাটি প্রদর্শনে আর কোনো বাধা থাকল না।
অনুমোদনহীন দৃশ্য প্রদর্শনের দায়ে ৬ মে সিনেমাটির সার্টিফিকেশন সনদ স্থগিত করেছিল সার্টিফিকেশন বোর্ড।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মঈনউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘সার্টিফিকেশনবিহীন কোনো দৃশ্য, গান প্রদর্শন করবে না—এই মর্মে ওরা মুচলেকা দিয়েছে। মুচলেকার পরিপ্রেক্ষিতে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।’

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এতে অভিনয় করেছেন শাকিব খান। গত ২১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে মুক্তি পায় ‘প্রিন্স’। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস জানিয়েছে, আজ রোববার সিনেমাটির পরিবর্তিত সংস্করণের সার্টিফিকেশন সনদ হাতে পেয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category