• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শিশুর পায়ুপথে বাতাস দিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়ায় পায়ুপথে বাতাস দিয়ে রামিম নামে ৯ বছরের এক শিশু হত্যা মামলায় প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সকালে জেলার আরশিনগর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবুজ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদী গ্রামের লোকমান হোসেনের ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সবুজ হত্যা মামলার পর থেকে পলাতক ছিল। গোপনে অন্য স্থানে পালিয়ে যাওয়ার সময় তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৬ মে পলাশের গজারিয়া বাজারে রামিমকে জোরপূর্বক একটি রিকশার গ্যারেজে নিয়ে মেশিন দিয়ে তার পায়ুপথে ও মুখে বাতাস ঢুকায় অভিযুক্ত সবুজ, ফয়সাল, শিশির ও বাবু নামে চার ব্যক্তি । পরে শিশুটি গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা রিপন মিয়া বাদী হয়ে অভিযুক্ত চার যুবকের নামে পলাশ থানায় একটি হত্যা মামলা করেন। শিশুটিকে হত্যার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা।

পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সবুজকে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category